ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে উষ্ণ শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তিতে রয়েছে অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন।

অভিনন্দন বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। ভারত-বাংলাদেশের এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান ভারতের রাষ্ট্রপতি।

সবশেষে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে শুরু হলো নতুন একটি অধ্যায়। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কোন পথে এগোয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মির্জা ফখরুলকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

আপডেট সময় : ০১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬