ঋণ দিতে ঘুষ দাবির অভিযোগে উত্তাল বিআরডিবি কার্যালয়
- আপডেট সময় : ১২:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৫৮৭ বার পড়া হয়েছে
আড়পাড়া সরকারি বিআরডিবি সমিতির সদস্যরা হাবিবুর রহমান, সোহাগ হোসেন, চঞ্চল হোসেন, তুষার হোসেন, আশরাফ মোল্লা, মসিদুল হোসেন সহ অনেকেই প্রতিবাদে ফুসে উঠেছে।
রবিবার বেলা ২ টায় অফিসের সামনে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ লোন দিতে প্রত্যেককে ২০০০ হাজার টাকা ঘুষ দিতে হবে। এছাড়া সমিতির ম্যানেজারকে চোর সহ বিভিন্ন এলোমেলো কথা বলেছে।
সমিতির সদস্যরা দুর্নীতিবাজ ঐ দুজন অফিসারদের শাস্তি মূলক বদলী চাই।এই বিষয়েপল্লী উন্নয়নবি.আর.ডিবি উপ সহকারী, কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস এর নিকট জানতে চাইলে তিনি ঘুষ এবং লোন দেওয়ার বিষয় টি গ্রাহকদের দাবীর কথা অস্বীকার করে।
এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষএর নিকট ফোন দিয়ে জানার চেষ্টা করলে ফোন রিসিভ না হওয়ায় তারনিকট থেকে কোন বক্তব্য পাওয়া যায় নাই।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মাগুরা উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ কে জানান, আমার কাছে দ্রুত ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এবং আমার অফিসে সরাসরি আসতে বলেন আমি ব্যবস্থা নিচ্ছি।















