ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

দেশের সর্বোচ্চ আদালত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মকর্তা বা কর্মচারী পেনশন সুবিধা পাবেন না—এমন রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে এ বিষয়ে হাইকোর্টের আগের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

আরও পড়ুন, 

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, আইনসভা যৌক্তিক কারণেই ২৫ বছর চাকরি পূর্ণের আগে পদত্যাগকারীদের পেনশন সুবিধার বাইরে রেখেছে। তাই এমন কর্মচারীরা পেনশনের অধিকারী নন।

মামলার নথি অনুযায়ী, সাবেক অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং ১৯ বছর চাকরি শেষে ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে চাকরির মেয়াদের ভিত্তিতে পেনশন দাবি করলে সরকার তা নাকচ করে।

আরও পড়ুন, 

এর বিরুদ্ধে করা রিটে ২০২১ সালে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে পেনশন ও অন্যান্য সুবিধা পরিশোধের নির্দেশ দেন। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর সেই রায় বাতিল করে আপিল বিভাগ জানিয়েছে, ২৫ বছর পূর্ণের আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন পাওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

আপডেট সময় : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬