ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা নিতে দেরি ও অভিযুক্তকে গ্রেপ্তার না করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) রাতে টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত রবিবার (১২ জুলাই) সন্ধ্যার পর টঙ্গীর মাছিমপুর জিন্নাত মহল্লা বস্তি এলাকায় স্থানীয় বখাটে বিপ্লব মিয়া শিশুটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত বিপ্লব মিয়াকে আটক করে শিশুটির পরিবারের কাছে নিয়ে যায় এবং থানায় পাঠানো হয়।

তবে পরিবারের অভিযোগ, থানায় নেওয়ার পরও তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করা হয়নি। বরং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) থানায় মামলা গ্রহণ করা হয়। তবে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা বিক্ষোভে নামেন।

বিক্ষোভকারীরা সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর প্রভাবে শুরুতে মামলা নিতে গড়িমসি করেছে পুলিশ। তার দাবি, আটক করা অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত বিপ্লব মিয়া ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইমানুর রহমান বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে রয়েছেন। মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬