ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫৫০ বার পড়া হয়েছে

ইন্টারনেট ছাড়াই চতুর্থ দিন পার করছেন বিক্ষোভকারীরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে মধ্যাঞ্চলে আবারও বাড়ানো হয়েছে ইন্টারনেট বন্ধের সময়সীমা। নতুন নির্দেশনা অনুযায়ী, মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে সরকার।

দিল্লির মধ্যাঞ্চলে প্রথমবার ইন্টারনেট বন্ধ করা হয় গত সোমবার, যখন আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ অভিমুখে মিছিলের কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার প্রথমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নতুন নির্দেশনায় সেই সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়।

আরও পড়ুন, 

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, টানা চতুর্থ দিনের মতো মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় ইন্টারনেট সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যন্তর-মন্তরসহ আন্দোলনের কেন্দ্রস্থলগুলোতে মোবাইল ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইন্টারনেট বন্ধের বিষয়ে কোনো লিখিত আদেশ প্রকাশ করা হয়নি। তবে দেশের দুটি বড় টেলিকম অপারেটরের কর্মকর্তারা সরকারের মৌখিক নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, গত কয়েকদিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে এবং সন্ধ্যার পর তা চালু করা হচ্ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সেই সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন, 

চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলোর দাবি। ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন কোন দিকে মোড় নেয় এবং ইন্টারনেট বিধিনিষেধ কতদিন বহাল থাকে, সেদিকেই এখন নজর সবার।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট বন্ধ

আপডেট সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬