ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ সোমবার শালিখা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি উপজেলার সুধীজনের সঙ্গে মতবিনিময়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, কৃষি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামত গুরুত্বের সঙ্গে শোনেন জেলা প্রশাসক। তিনি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান বৃদ্ধি, দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি স্তরকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সেবার গুণগত মান নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন ও মতবিনিময় সরকারি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শালিখায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

আপডেট সময় : ০২:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬