ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জামিন করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে আদালতে মামলা

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার: 
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা সদর উপজেলার জুঁইতাড়া গ্রামে ছেলের জামিন করিয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কাবিল শেখ। মামলার বাদী কাবিল শেখ অভিযোগ করেন, তার ছেলে শাকিব একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসামিরা জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা নেন।

অভিযোগে বলা হয়, প্রথমে রিমান্ড থেকে রক্ষা করার কথা বলে ৪০ হাজার টাকা নেওয়া হয়। পরে জামিন করানোর কথা বলে আরও ৭০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা নেওয়া হয়। এ জন্য নিজের জমি ও বসতভিটার অংশ বন্ধক রাখা এবং গরু বিক্রি করতে হয়েছে বলেও দাবি করেন বাদী। মামলায় অভিযুক্তরা হলেন—মাগুরা সদর উপজেলার জুঁইতাড়া গ্রামের আলিম মন্ডল, তার স্ত্রী ইয়াসমিন এবং মির্জাপুর গ্রামের মাজেদুল।

কাবিল শেখের অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘদিন ঘুরাতে থাকেন অভিযুক্তরা। পরে জামিন করাতে না পারায় টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং মামলা করলে ক্ষতি করার হুমকি দেন। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানান বাদী। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরায় জামিন করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬