ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাহেব আলী, মাগুরা :
  • আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক, জুয়া, নারীর প্রতি সহিংসতা, সামাজিক সহিংসতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধসহ আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শ্রীপুর থানায় কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল, মাগুরা। এছাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জনাব বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক জনাব খন্দকার আব্বাস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জসহ শ্রীপুর থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬