ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব মামলায় জামিন, কারামুক্তিতে আর বাধা নেই খায়রুল হকের

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৫৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে খায়রুল হককে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা। খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তির ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বাধা নেই।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ওইদিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, রায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মোট নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

সর্বশেষ বনানী থানার হত্যাচেষ্টা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ায় তার কারামুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। এখন আদালতের পরবর্তী নির্দেশনা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তির প্রক্রিয়া এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সব মামলায় জামিন, কারামুক্তিতে আর বাধা নেই খায়রুল হকের

আপডেট সময় : ০১:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬