ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের রাজনৈতিক দর্শন নিয়ে তাসনিম জারার স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. তাসনিম জারা।

শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ গ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তার রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব, নীতি ও তরুণদের সঙ্গে তার সম্পর্কের নানা দিক তুলে ধরেন তাসনিম জারা। স্ট্যাটাসের শুরুতেই তিনি লেখেন—‘আজ থেকে তিনি আর তার দলের কেউ না, বাংলাদেশের।’

তাসনিম জারা বলেন, মির্জা ফখরুলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদটির সম্মান, মর্যাদা ও স্থিতিশীলতা ফিরে আসবে—এমন বিশ্বাস রয়েছে তার। নিজের প্রথম ভোট দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তাসনিম জারা। তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে তরুণ ও প্রথমবারের ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুলের একটি ভিডিও বার্তা তাকে ভোট দিতে উৎসাহিত করেছিল।

তবে ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনে অনিয়মের চিত্র দেখার দাবি করেন তিনি। তাসনিম জারা বলেন, ওই নির্বাচনে মির্জা ফখরুল নিজ আসনে জয় পেলেও কারচুপির অভিযোগের কারণে সংসদে যাননি। মির্জা ফখরুলের রাজনৈতিক নীতির প্রশংসা করে তাসনিম জারা বলেন, ক্ষমতার চেয়ার পাওয়ার পরও শুধু নীতির কারণে তা দূরে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত সবাই নিতে পারেন না।

রাজনীতির বাইরে মির্জা ফখরুলের বই পড়ার অভ্যাস এবং তরুণদের সঙ্গে জ্ঞান ও রাজনীতি নিয়ে আলোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাসনিম জারা জানান, রাজনৈতিক জীবনের নানা বিষয়ে মির্জা ফখরুলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন তিনি। বিভিন্ন বই পড়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের বইও তাকে দিয়েছেন মির্জা ফখরুল।

তার মতে, রাজনীতিতে এমন মানুষ খুব বেশি নেই, যারা তরুণদের সঙ্গে বই ও পড়াশোনা নিয়ে আলোচনা করেন। এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুলের কাছে রাজনৈতিক দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রত্যাশাই তুলে ধরেছেন তাসনিম জারা। এখন নতুন রাষ্ট্রপতির কার্যক্রমের মধ্য দিয়ে তার ওপর থাকা সেই প্রত্যাশা কতটা পূরণ হয়, সেদিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক অঙ্গনের।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মির্জা ফখরুলের রাজনৈতিক দর্শন নিয়ে তাসনিম জারার স্মৃতিচারণ

আপডেট সময় : ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬