ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় আমিরুল মোল্যা হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মোঃ সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে হামলায় আমিরুল মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার সভাসদডাঙ্গা গ্রামে পূর্বশত্রুতার জেরে আমিরুল মোল্যাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হলে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই আবুল মোল্লা বাদী হয়ে ১৫ জুলাই শ্রীপুর থানায় মামলা করেন। প্রাথমিকভাবে মামলায় হত্যাচেষ্টা, মারধর ও গুরুতর জখমসহ বিভিন্ন ধারায় মামলা করা হলেও আমিরুলের মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

মামলার আসামিদের গ্রেপ্তারে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে অভিযান শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী এলাকায় অভিযান চালিয়ে গত ২৩ আগস্ট রাত ৩টার দিকে ফিরোজ বিশ্বাস ও মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরায় আমিরুল মোল্যা হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬