ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় ভেসে বিহারে বিশাল মাছ, খাওয়া-বিক্রিতে সরকারের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার পর অস্বাভাবিক আকারের বড় বড় মাছ ভেসে এসেছে। বন্যার প্রবল স্রোতে এসব মাছ ভারতের বিহার রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়েও পৌঁছেছে। বন্যার পানিতে ভেসে আসা এসব বড় মাছ ধরছেন স্থানীয় অনেকে। কেউ তা খাচ্ছেন, আবার কেউ বাজারে বিক্রিও করছেন। তবে মাছগুলো নিয়ে সতর্কতা জারি করেছে বিহার সরকার।

গত সোমবার জনসচেতনতামূলক এক সতর্কবার্তায় বিহার সরকারের ডেইরি বিভাগের মৎস্য শাখা জানিয়েছে, বন্যার পানিতে ভেসে আসা এসব মাছ খাওয়ার পর কিছু মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলছেন, বন্যার পানি পুকুর, নদী, লেকসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ ভাসিয়ে নিয়ে যেতে পারে। প্রবল স্রোতে মাছগুলো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় দূষিত পানি, ড্রেন, মৃত প্রাণী ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসতে পারে।

এতে মাছের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের মতো জীবাণু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই মাছগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলো খাওয়া বা বিক্রি না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে সরাসরি বন্যার পানি থেকে মাছ ধরার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বন্যার পর বিহারের গন্ধক নদীতেও বড় আকারের মাছ দেখা যাচ্ছে। এর মধ্যে অস্বাভাবিক বড় আকৃতির মাগুর মাছও রয়েছে।

ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালক সমীর কুমার সিনহা জানিয়েছেন, বিহারে সবচেয়ে বেশি দেখা গেছে মাগুর মাছ। তবে এই মাছ দ্রুত পচে যেতে পারে। তাই খাওয়ার আগে মাছটি তাজা ও নিরাপদ কি না, তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রশাসনের সতর্কবার্তার পর এখন বন্যার পানিতে ভেসে আসা এসব মাছের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

নেপালের বন্যায় ভেসে বিহারে বিশাল মাছ, খাওয়া-বিক্রিতে সরকারের সতর্কতা

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬