ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ : আশরাফুল

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

গত দুই বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। পাকিস্তানের মাটিতে সিরিজ জয় এবং সবশেষ অস্ট্রেলিয়াকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। এবার জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দাবি করলেন, টেস্ট ক্রিকেটে এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ।

রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, পারফরম্যান্সই বলে দিচ্ছে বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল। এমনকি বিশ্বে টেস্ট দল হিসেবে বাংলাদেশকে দুই-তিনটি সেরা দলের মধ্যে রাখার কথাও জানান তিনি।

বাংলাদেশ দলের শক্তির জায়গা হিসেবে অভিজ্ঞতার কথা তুলে ধরেন আশরাফুল। তার মতে, জাতীয় দলের ১৫ সদস্যের প্রায় প্রত্যেক খেলোয়াড়েরই ৪০, ৫০, ৬০ কিংবা ৮০ থেকে ১০০টি পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্য দলগুলোতে একই সঙ্গে এত অভিজ্ঞ খেলোয়াড় পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি। আশরাফুল বলেন, টেস্ট দল হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে, যা নিয়ে গর্ব করা যায়। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর তুলনায় অভিজ্ঞতার দিক থেকেও নিজেদের এগিয়ে রাখছেন তিনি।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও দেখছে বাংলাদেশ। আশরাফুল বলেন, দল সঠিক পথেই এগোচ্ছে। ম্যাচ ধরে ধরে ভালো করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা সম্ভব। তবে বড় স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তার মতে, চূড়ান্ত লক্ষ্য ফাইনাল হলেও আপাতত ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ : আশরাফুল

আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬