ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগবিরোধী মিছিল ঘিরে সংঘর্ষ, ইউপি সদস্য আটক

মোঃ জসিম হোসেন, কালিগঞ্জ, ঝিনাইদাহ
  • আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মো. জসিম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি রাখালগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবদলের কর্মী।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বগেরগাছি বাজার থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের প্রতিবাদে বগেরগাছি বাজারে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টাওয়ার মোড় থেকে বগেরগাছি বাজারের দিকে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পৌঁছালে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।

ঘটনার নয় দিন পর রোববার দুপুরে মিজানুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য জসিমকে আটক করা হয়।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে মিছিলকারীদের সঙ্গে কয়েকজনের ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির দৃশ্য দেখা যায়। একপর্যায়ে মিজানুর রহমান ও তার ভাই আনোয়ার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার ভিডিও ও মামলার বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ফুটেজের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আওয়ামী লীগবিরোধী মিছিল ঘিরে সংঘর্ষ, ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬