ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কাজী ফরিদকে হুমকির ঘটনায় আরএফইডির নিন্দা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। সোমবার ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

আরএফইডির দপ্তর সম্পাদক নাজনীন লাকি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, কাজী ফরিদ আহমদকে পেশাগত কাজে বা কর্মস্থলে গেলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন সাংবাদিক কাজী ফরিদ আহমদ। জিডিতে উল্লেখ করা হয়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১৯ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। পরিচয় প্রকাশ না করে ফোনদাতা তাকে কর্মস্থলে যেতে নিষেধ করেন। নির্দেশ অমান্য করলে মারাত্মক ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন,

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, সাংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে সক্রিয় একটি সংগঠনের শীর্ষ নেতাকে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।

তারা বলেন, এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিকের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলে না বরং গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভীতি তৈরি করে। হুমকিদাতাদের প্রযুক্তির সহায়তায় দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

সাংবাদিক কাজী ফরিদকে হুমকির ঘটনায় আরএফইডির নিন্দা

আপডেট সময় : ০১:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬