ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬৫ বার পড়া হয়েছে

নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। দৃষ্টিশক্তি না থাকলেও মেধা ও অদম্য পরিশ্রমকে পুঁজি করে সফলভাবে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।

তবে শিক্ষা জীবন শেষ হওয়ার পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয় শাকিলের সামনে। স্বপ্ন ছিল একটি চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর। সেই স্বপ্ন পূরণে বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ঘুরেছেন তিনি। কিন্তু দৃষ্টিহীন হওয়ায় বারবারই বাধার মুখে পড়তে হয়েছে তাকে। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শাকিলের জন্য চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় তার চাকরির ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম। নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শাকিলের এই চাকরি শুধু তার নিজের স্বপ্ন পূরণ নয় বরং প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলার এক অনুপ্রেরণার গল্প। মেধা ও যোগ্যতার পাশাপাশি সুযোগ পেলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও যে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শাকিলের পথচলা তারই উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল

আপডেট সময় : ০১:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬