ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আগুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচা মরিচ, সবজি, মাছ, পেঁয়াজ ও ডিমের দাম বেড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। বেগুনের কেজি ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১৪০ টাকা এবং পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। এছাড়া শসা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, ধনেপাতা ২২০ থেকে ৩০০ টাকা এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশের দাম ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

পোলট্রির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি, সোনালি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি। এদিকে ডিমের বাজারেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আগুন

আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬