ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে। তাই এর মূলোৎপাটন করতে হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়কে যারা একসময় ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন জুলাই অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। তখন দলমতের ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামী সবার পাশে ছিল। জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, জুলাই অভ্যুত্থানের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকার প্রস্তুতি রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে প্রয়োজন হলে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার এই বার্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জামায়াত: শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬