ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট শুরু রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান—স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বৃহস্পতিবার বাংলাদেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী শুক্রবার ১৪ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর শনিবার ১৫ আগস্ট থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী ধর্মীয় কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

১৫ আগস্ট শুরু রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

আপডেট সময় : ০২:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬