ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে জাগপার রাশেদ প্রধানের পাল্টা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা—এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরকারের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, সরকার যখন বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়েছে, তখন তিনিও পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন। তার দাবি, সরকার যদি স্বীকার করেই নেয় যে চলমান সমস্যাগুলো সমাধান করা তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন হলে দেশের চলমান সমস্যা সমাধানে বিরোধী দল সঠিক রূপরেখা তুলে ধরবে।

গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেন জাগপা মুখপাত্র। তিনি জানান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে মুক্তাঙ্গন থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। রাশেদ প্রধানের অভিযোগ, সেই কর্মসূচি থেকে সরকারের কাছে ১১ দফার কাগজ জমা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কাগজটি গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দাবি পেশের পরিবর্তে পুলিশ দিয়ে তাদের দমন করার চেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে রাশেদ প্রধান আবারও সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে দেশের চলমান সমস্যা সমাধানের রূপরেখা সংসদে তুলে ধরার কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সরকারকে জাগপার রাশেদ প্রধানের পাল্টা চ্যালেঞ্জ

আপডেট সময় : ১১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬