শালিখায় ১৬ পিস ইয়াবাসহ ১ জন আটক
- আপডেট সময় : ১০:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামের এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। তিনি উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সায়াদুল খালাসি, এসআই সাহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও এএসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উত্তর শরশুনা এলাকায় অভিযান চালান। এ সময় নিজ বাড়ির আঙিনা থেকে রানা মোল্লাকে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, আটক রানা মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।















