ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত বিরোধ মেটাতে চীন যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন। বেইজিংয়ে মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন তিনি। এটি হবে ভারত ও চীনের মধ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম সীমান্ত আলোচনা। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সমাধানে অগ্রগতি আনতে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০০৩ সাল থেকে ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়ে আসছে। গত বছর নয়াদিল্লিতে ২৪তম বৈঠক অনুষ্ঠিত হলেও, এবারই প্রথম বেইজিংয়ে এ পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন অজিত দোভাল। দুই দেশের সীমান্ত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অরুণাচল প্রদেশকে ঘিরে। চীন বিভিন্ন সময়ে অরুণাচলের বিভিন্ন এলাকার নাম পরিবর্তনের উদ্যোগ নিলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ভারত।

এর মধ্যেই দোভালের চীন সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ব্রিকস সম্মেলন। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে দীর্ঘ সময় অচলাবস্থা তৈরি হয়। পরে ২০২৪ সালে রাশিয়ার কাজানে মোদী ও শি জিনপিংয়ের বৈঠকের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ছয় বছর বন্ধ থাকার পর কয়েকটি সীমান্ত বাণিজ্যপথও আবার চালু হয়েছে। সব মিলিয়ে অজিত দোভালের এবারের চীন সফর শুধু সীমান্ত সমস্যা নিয়ে আলোচনাই নয়, দুই দেশের সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সীমান্ত বিরোধ মেটাতে চীন যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬