ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েদাবাদে এক জায়গায় আসছে সব এসি বাসের কাউন্টার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলো এক জায়গায় আনতে আধুনিক সুবিধাসম্পন্ন টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—ডিএসসিসি। মঙ্গলবার নগর ভবনে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে সভায় ডিএসসিসি, ঢাকা মহানগর পুলিশ ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সায়েদাবাদের বিভিন্ন সড়কে এসি বাসের কাউন্টার ছড়িয়ে থাকায় যানজট ও যাত্রী ভোগান্তি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে টার্মিনালের আধুনিকায়নের জন্য নতুন নকশা তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালের ভেতরে পুরোনো মোটর গ্যারেজের জায়গায় নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি যাত্রীদের চলাচলের জন্য ওয়াকওয়ে ও পার্কিং শেড নির্মাণ করা হবে।

এ ছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে আরও একটি কাউন্টার শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ষায় কাউন্টার শেডে পানি প্রবেশ বন্ধ করা, অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নির্মাণের সিদ্ধান্তও হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, ডিএমপি ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করেই নকশা প্রস্তুত করা হয়েছে। তবে প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় কাজ শুরু করতে সময় লাগতে পারে। তাই দ্রুত বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাব তৈরি করে জমা দিতে বাস মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির মতে, সব এসি বাসের কাউন্টার টার্মিনালকেন্দ্রিক করা গেলে সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার প্রবণতা কমবে। ফলে সায়েদাবাদ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন এলাকার অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাট উচ্ছেদেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা সমাধানে ডিএসসিসির সহায়তা চান। এরপরই প্রশাসক তাৎক্ষণিকভাবে অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। ডিএসসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএমপি। তাদের আশা, দ্রুত উচ্ছেদ অভিযান চালানো গেলে বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর অগ্রগতি হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সায়েদাবাদে এক জায়গায় আসছে সব এসি বাসের কাউন্টার

আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬