পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল নেদারল্যান্ডসের রেল যোগাযোগ

- আপডেট সময় : ১০:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
সামাজিক নিরাপত্তা খাতে সরকারের প্রস্তাবিত ব্যয় কমানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে নেদারল্যান্ডসের রেল যোগাযোগ। বুধবার ৯ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ধর্মঘটে দেশটির প্রায় সব ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে রেলপথের পাশাপাশি শহর ও আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থাতেও ব্যাপক বিঘ্ন ঘটে।
শ্রমিক সংগঠন এফএনভির দাবি, ধর্মঘটে অংশ নিয়েছেন কয়েক হাজার গণপরিবহন কর্মী। তবে ঠিক কতজন কর্মী এতে অংশ নিয়েছেন, তাৎক্ষণিকভাবে সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ধর্মঘলের কারণে বিপুলসংখ্যক মানুষকে বাড়ি থেকে কাজ করতে হয়েছে। আমস্টারডামের একটি প্রাথমিক বিদ্যালয়েও এর প্রভাব পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে পর্যটন নৌযানের ব্যবস্থা করতে হয়।
আরও পড়ুন,
- মাগুরায় ল্যাব অপারেটর নিয়োগে ১৪ লাখ টাকা ঘুষের অভিযোগ
- দূর্নীতি ও ঘুষের তদন্ত রিপোর্ট প্রদানে বাঁধা সৃষ্টির অভিযোগ
- পাঁচ বছরে ডিজেল পাম্প বদলে সোলারে যাবে সেচ: প্রধানমন্ত্রী
তবে পরিবহন বন্ধ রেখে শ্রমিকদের এই আন্দোলনের কৌশল নিয়ে সমালোচনা করেছে যাত্রী সংগঠন রোভার। তাদের দাবি, শ্রমিক ইউনিয়নগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষার কথা বললেও গণপরিবহন বন্ধ করে তাদের চলাচল আরও কঠিন করে তুলছে। তাই দাবি আদায়ে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে সামাজিক নিরাপত্তা খাতে সরকারের পরিকল্পিত ব্যয় কমানোর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই এই ধর্মঘটের ডাক দিয়েছে এফএনভি। ইউনিয়নগুলোর দাবি, সামাজিক নিরাপত্তা খাতে প্রস্তাবিত ব্যয় কমানোর সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করতে হবে।
আরও পড়ুন,
- ভাইভার নম্বর ৪০০ করার উদ্যোগ, কঠোর কর্মসূচির হুমকি নাহিদের
- চার চাকা চুরি করে গাড়িতে নোট রেখে গেল চোর!
সরকার পরে পরিকল্পনার কিছু অংশ প্রত্যাহারের ঘোষণা দিলেও তাতে শ্রমিক সংগঠনগুলোর দাবি পূরণ হয়নি বলে জানিয়েছে তারা। ফলে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়নগুলো। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টার এই পরিবহন ধর্মঘটে নেদারল্যান্ডসের রেল ও গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়।
















