ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রোববার ২০ সেপ্টেম্বর রাতে বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের কাজ শুরু করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বলেন। একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়রা চলে যাওয়ার পর আবারও রাতে কাজ শুরু করে স্ল্যাবের ঢালাই শেষ করা হয় বলে অভিযোগ করেছেন তারা। এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

সোমবার দুপুরে অভিযোগের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান। জানা গেছে, বাসাইল জিসি থেকে কাউলজানী ইউপি অফিস হয়ে মাইজখাড়া জিপিএস সড়কে মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার সেতু নির্মাণের কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে প্রায় ২০ শতাংশ কাজ। এর মধ্যেই ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও কারিগরি যাচাইয়ের পর জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬