ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজামুখী ফ্লোটিলায় নির্যাতনের অভিযোগে ফ্রান্সে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

২০২৫ সালের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলি ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্সে মামলা করেছেন ফরাসি রাজনৈতিক বিশ্লেষক ও অধিকারকর্মী থমাস গুয়েনোল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুয়েনোল জানান, ফ্রান্সের মানবতাবিরোধী অপরাধ দমনে নিয়োজিত কেন্দ্রীয় দপ্তরে তিনি এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের ফ্লোটিলা অভিযানের সময় তাকে আটক করে অপহরণ ও নির্যাতন করা হয়েছিল। তার অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরসহ কয়েকজন ইসরায়েলি ব্যক্তির নাম রয়েছে। গুয়েনোল অভিযোগ গ্রহণকারী ফরাসি পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে ২০২৫ ও ২০২৬ সালের ফ্লোটিলায় অংশ নেওয়া সব ফরাসি নাগরিককে একই ধরনের অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন,

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গাজার অবরোধের মধ্যে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল ফ্লোটিলাটি। ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার বিভিন্ন নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর আটক ব্যক্তিদের নিয়ে নানা অভিযোগ ও পাল্টা বক্তব্য সামনে আসে। থমাস গুয়েনোলের অভিযোগের বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

গাজামুখী ফ্লোটিলায় নির্যাতনের অভিযোগে ফ্রান্সে মামলা

আপডেট সময় : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬