ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসি ও সার্ভার থেকে বনানীর বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অফিসের এসি ও কম্পিউটারের সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩৪ মিনিট পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে আগুনে অফিসের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

এসি ও সার্ভার থেকে বনানীর বহুতল ভবনে আগুন

আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬