ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিএনপির নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যকর্মের প্রচার ও প্রসারই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আয়োজক কমিটির সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও লেখক, গবেষক ও দর্শনার্থীরা অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’

আপডেট সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬