ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকে নতুন দায়িত্বে সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব মো. আবদুর রহমান খান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুর রহমান খানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগের মেয়াদ কার্যকর হবে। তবে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ শেষ হলে তিনি ওই পদ থেকে অবসরে যান।

দীর্ঘ প্রশাসনিক ও রাজস্ব ব্যবস্থাপনার অভিজ্ঞতাসম্পন্ন আবদুর রহমান খান বিসিএস কর ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আইসিএমএবি থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন।

বিশ্বব্যাংকে নতুন দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, রাজস্ব ব্যবস্থাপনা ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

বিশ্বব্যাংকে নতুন দায়িত্বে সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬