ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কার দিতে ১০ সদস্যের কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫৪২ বার পড়া হয়েছে

জাতীয় পুরস্কার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশের জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও কমিটির সদস্য থাকবেন।

জাতীয় পুরস্কারের প্রস্তাব পরীক্ষা, পুরস্কার প্রদানের পরিকল্পনা ও আয়োজন নিয়ে সুপারিশ করা এবং নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করাও কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে। এ ছাড়া কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ জারি করা আগের কমিটি গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে। কমিটিকে সহায়তার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

জাতীয় পুরস্কার দিতে ১০ সদস্যের কমিটি পুনর্গঠন

আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬