প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভে জরুরি সভা

- আপডেট সময় : ০৯:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
টিইও হেনায়ারা খানমের প্রতিনিয়ত ঘুষ ও দূর্নীতির যাতাকলে পিষ্ট হয়ে শালিখা প্রাথমিক শিক্ষকরা অতিষ্ট। মন্ত্রী মহোদয়ের কাছে অভিযোগ দেওয়ার পর টিইও হেনায়ারা খানম তার তিন সহযোগী আনোয়ারুল ইসলাম কাজল, মোহিদুল ইসলাম, ওবায়দুর রহমানকে সাথে নিয়ে শিক্ষক ও দপ্তরীদের ভয়ভীতি দেখিয়ে চলেছেন।
প্রভাবশালীদের ফল, মিস্টি খাইয়ে ম্যানেজ করছেন বলে হেনায়ারা নিজেই বলে বেড়াচ্ছেন। প্রতিদিনই অফিসে সেবাপ্রার্থীদের সাথে দূর্ব্যবহার ও টাকা ছাড়া ফাইল ছাড়ছেন না। বদলি বানিজ্যে তার কাছের তিনজন শিক্ষক (কাজল, মোহিদুল, ওবায়দূর) দেনদরবার করার অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষক সমিতি একাধিক বার আলোচনা করেও হেনায়ারাকে থামাতে ব্যর্থ হয়েছেন। কোনো শিক্ষককে হয়রানী করতে তিনি পিছপা হননি।
টাকা বা ফল ছাড়া কাজ হয় না শালিখা প্রাথমিক শিক্ষা অফিসে। শিক্ষকরা এই ঘুষখোর হেনায়ারার বদলি চায়। শালিখার সকল শিক্ষক হেনায়ারার ঘুষের বিরুদ্ধে এক জরুরী সভা আয়োজন করেছে। সভায় ভুক্তভোগীরা হেনায়ারা খানমের এই বেহায়াপনা থেকে পরিত্রান চায় মাননীয় মন্ত্রীর কাছে। শালিখার প্রাথমিক শিক্ষা বাচাতে এই নির্লজ্জ কর্মকর্তার শাস্তি চায় শালিখাবাসী।













