চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান নওগাঁর কামাল
- আপডেট সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
চিকিৎসার ব্যয় বহন করতে আর্থিক সহায়তা চেয়েছেন নওগাঁ সদর এলাকার মো. কামাল। হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি চোখের জটিলতায় ভুগছেন তিনি।
চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, তাঁর ইকোকার্ডিওগ্রাম রিপোর্টে IHD with RWMA এবং মৃদু LV systolic dysfunction (EF 43%) উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর হৃদযন্ত্রের আরও পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া জরুরি।
এদিকে, মৌসুমি চক্ষু হাসপাতাল, নওগাঁ-এর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর দুই চোখে DCR with Tube অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়েছে। হাসপাতালের প্রদত্ত প্যাকেজ তালিকা অনুযায়ী প্রতি চোখের অস্ত্রোপচারের খরচ ১১ হাজার ৫০০ টাকা, অর্থাৎ দুই চোখে প্রায় ২৩ হাজার টাকা।
কামাল জানান, শারীরিক সমস্যার পাশাপাশি আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
সহায়তা করতে আগ্রহীরা কামালের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
মোহাম্মাদ কামালঃ +8801717138808

















