ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিকারবিলা বাজারে ২৮৮ বস্তা সার মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

সাহেব আলী, জেলা প্রতিনিধি মাগুরা:
  • আপডেট সময় : ১১:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারে অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার টিকারবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জামিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ঘর থেকে ২৮৮ বস্তা সার উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি সারগুলো মজুত করে রেখেছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

টিকারবিলা বাজারে ২৮৮ বস্তা সার মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট সময় : ১১:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬