ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ওসি ডিসির পর এবার এডিসি বদলি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের এক আদেশে তাকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। তার স্থলে গুলশান বিভাগের দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা বিভাগের এডিসি মো. আমিনুল হক বাপ্পী। একই আদেশে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে এবং মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল এবং আদেশে প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়।

গত ১১ সেপ্টেম্বর গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী মামলাটিতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

গুলশানে ওসি ডিসির পর এবার এডিসি বদলি

আপডেট সময় : ১২:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬