ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। এর আগে আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এখন নতুন করে সফরের সময় নির্ধারণের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়ায় আরও গতি আসতে পারে। তবে সম্ভাব্য সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় হিসেবে সামনে রয়েছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। এ ইস্যুতে দুই দেশের অবস্থান ও কূটনৈতিক আলোচনা এখনো নিষ্পত্তির পর্যায়ে না পৌঁছানোয় তারেক রহমানের সফর শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারতের পক্ষ থেকেও এর আগে বলা হয়েছে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয়েছিল। এদিকে গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরই মোদি তার শুভেচ্ছার জবাব দেন। দুই নেতার এই সরাসরি যোগাযোগকে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

এর পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কথিত ঢাকা সফর নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ১৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় এসেছিলেন। তবে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষই এখন পর্যন্ত ওই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি।

ফলে নভেম্বরের তৃতীয় সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে সামনে রেখে আলোচনা চললেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। সফরটি হলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা

আপডেট সময় : ১০:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬