কালিয়াকৈরে বৃষ্টির পানিতে জনজীবন বিপর্যস্ত

- আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি, দোকানপাট এবং গুরুত্বপূর্ণ সড়কে পানি ঢুকে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ-হরিণহাটি এলাকায় হাঁটুপানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা এবং পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
আরও পড়ুন,
- স্পেনে ভয়াবহ দাবানল: নিহত ১২, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ
- মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জুয়া বিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার এজেন্ট গ্রেফতার
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় ভরাট, পানি প্রবাহের পথ সংকুচিত হওয়া এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সংকুচিত হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারছে না।
আরও পড়ুন,
- ফতুল্লায় শ্রমিকদল নেতা মন্টুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, থানায় ডায়েরি
- ভোলায় এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে ভাঙচুর
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ফুটওভার ব্রিজ নির্মাণকাজের সময় মহাসড়কের পাশের ড্রেনের একটি অংশ ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক বৃষ্টিপাতে খালগুলোর পানি ধারণক্ষমতাও অতিক্রম করেছে। তিনি জানান, জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং পানি দ্রুত নিষ্কাশনের কাজ চলছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।



























