ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে দুই-শূন্য গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনায় অন্তত ১৬০ জনকে আটক করেছে পুলিশ।

প্যারিস পাবলিক প্রসিকিউটরস অফিস জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ও দমকল বাহিনীর যানবাহন লক্ষ্য করে মর্টার নিক্ষেপ, অগ্নিসংযোগ, চুরি এবং সহিংসতার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শহরের উপকণ্ঠে অন্তত ১২টি ময়লার কনটেইনারে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করেও আতশবাজি ও মর্টার ছোড়া হয়। এছাড়া একটি সুপারমার্কেটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

আরও পড়ুন, 

প্রসিকিউটরস অফিসের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্করাও রয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে চুরি ও দাহ্য পদার্থ বহনের অভিযোগ আনা হয়েছে। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবসে। এ কারণে আগে থেকেই শহরে প্রায় সাত হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য এবং দুই হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছিল। প্রকাশ্যে মদ্যপান ও আতশবাজি বহনেও ছিল নিষেধাজ্ঞা। তবুও সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

মাঠের খেলায় স্পেন শুরু থেকেই আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি এবং দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে। আর টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা

আপডেট সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬