খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান

- আপডেট সময় : ১১:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৫৪৭ বার পড়া হয়েছে
অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসের ঝুঁকির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও খুলে যাচ্ছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র। আগামীকাল বৃহস্পতিবার, ১৬ জুলাই থেকে পর্যটকেরা জেলার সব দর্শনীয় স্থানে আগের মতোই ভ্রমণ করতে পারবেন। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান জানিয়েছেন, জেলার বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটকদের জন্য জেলার সব পর্যটন স্পট পুনরায় উন্মুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন,
- কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ
- ভাতা জটিলতা থাকলেও থেমে নেই মাগুরার যুব উন্নয়ন কার্যক্রম
- ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি
জেলা প্রশাসনের পর্যটন শাখা জানায়, টানা অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের আশঙ্কায় গত ৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় তিন দফায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত কার্যকর রাখা হয়।
আরও পড়ুন,
- বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী
- জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি কেন্দ্র স্থানান্তর
এখন আবহাওয়ার উন্নতি এবং সড়ক ও যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার থেকে নীলগিরি, নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, চিম্বুকসহ জেলার সব দর্শনীয় স্থান আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রশাসন পর্যটকদের ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।



























