ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লঘুচাপ ও বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টির প্রভাবে দেশের উত্তরের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে এসব নদীর পানি আবার বাড়তে পারে। কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে, যা উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলেও নদ-নদীর পানির প্রবাহে পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বেড়েছে, অন্যদিকে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে দুই নদীরই পানি বাড়তে পারে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

লঘুচাপ ও বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৯:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬