মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও চাঙা সোনার বাজার

- আপডেট সময় : ০৯:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বেড়ে পৌঁছেছে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে। একই সঙ্গে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলার।
আরও পড়ুন,
- মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
- গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? আইনি ব্যাখ্যায় শিশির মনির
- গুজবে কান নয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকতে বাধ্য করছে। যদিও জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা রয়েছে, তবুও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাজারকে শক্তিশালী অবস্থানে রেখেছে। বিশ্ববাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকের দিকে। সুদের হার নিয়ে ফেডের সিদ্ধান্ত ভবিষ্যতে সোনার বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন,
- জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল, নোটিশ এলে আইনি ব্যবস্থা
- ১১ মাসে ৩ হাজার ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স
এদিকে শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলার, প্ল্যাটিনাম ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে দেশের বাজারেও সোনার দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়।






























