ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মাসে ৩ হাজার ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

সৌদি থেকেই এলো সর্বোচ্চ রেমিট্যান্স

বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে এসেছে ৫২৭ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার, যা মোট রেমিট্যান্স আয়ের প্রায় ১৬ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ১১ মাসে বাংলাদেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন,

এর মধ্যে শীর্ষ পাঁচটি দেশ থেকেই এসেছে ২ হাজার ২৫ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ৬২ শতাংশ।রেমিট্যান্স প্রাপ্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার।তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪২৭ কোটি ৮২ লাখ ডলার। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৩২২ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ২৭৮ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

আরও পড়ুন,

বাংলাদেশ ব্যাংক বলছে, সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও প্রবাসী অবস্থান করায় এসব দেশ থেকেই রেমিট্যান্সের বড় অংশ আসছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিবারভিত্তিক আয় বৃদ্ধিতে প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

১১ মাসে ৩ হাজার ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট সময় : ০১:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬