শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

- আপডেট সময় : ১০:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৫৭৯ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ৩৫ বছর বয়সী হরে রাম কিশুনজি সিং। এ ঘটনায় তার স্ত্রী ৩০ বছর বয়সী সুনীতাদেবী হরে রাম সিংকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই বদলাপুর ইস্ট এলাকায় নিজেদের বাসায় শাড়ি কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সুনীতাদেবী প্রেশার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
আরও পড়ুন,
- ফ্রিল্যান্সারদের ডলার লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
- মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও চাঙা সোনার বাজার
- মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
ঘটনার পর এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে পুলিশকে জানানো হয়। সেই তথ্যের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, হরে রামের মৃত্যু স্বাভাবিক নয়; বরং শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর নিহতের পরিবারের সদস্য এবং বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়।
আরও পড়ুন,
- গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? আইনি ব্যাখ্যায় শিশির মনির
- গুজবে কান নয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে
বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল জানান, অভিযুক্ত সুনীতাদেবীকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



























