ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল, নোটিশ এলে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনে এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ পৌঁছায়নি। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, দল থেকে বহিষ্কারের বিষয়ে কমিশনের কাছে এখনও কোনো চিঠি আসেনি। নোটিশ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, 

এর আগে বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলো নিয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন, 

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এখন নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক নোটিশ পৌঁছানোর পর আইন অনুযায়ী পরবর্তী সাংবিধানিক ও নির্বাচন-সংক্রান্ত প্রক্রিয়া কী হবে, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক অঙ্গনের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল, নোটিশ এলে আইনি ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬