ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকত না’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করা হলে তেহরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত। তার ভাষায়, ওই চুক্তি বহাল থাকলে ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে যেত এবং সে ক্ষেত্রে ইসরায়েল আজ অস্তিত্ব সংকটে পড়ত।

আরও পড়ুন,

ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। সেই হামলার কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যদি সেই হামলা চালানো না হতো, তাহলে আজ শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়ত।

আরও পড়ুন,

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা চলমান থাকায় ট্রাম্পের এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

‘যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকত না’: ট্রাম্প

আপডেট সময় : ০১:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬