ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শেষে মেসি-আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বিশেষ বার্তা

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫৭৫ বার পড়া হয়েছে

মেসিকে ইনফান্তিনোর বার্তা!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া হলেও লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলের প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আর্জেন্টিনার লড়াকু মানসিকতা এবং ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনা অসাধারণ একটি বিশ্বকাপ উপহার দিয়েছে। তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং লড়াইয়ের মানসিকতা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক উৎকর্ষেরই প্রমাণ। পুরো টুর্নামেন্টজুড়ে আবেগ, নিষ্ঠা ও প্রতিদ্বন্দ্বিতার জন্য মেসি-ডি পলদের ধন্যবাদ জানান ফিফা সভাপতি।

আরও পড়ুন, 

এই বার্তা এমন এক সময়ে এলো, যখন বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা বিভিন্ন সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছিল। তবে সেসব প্রসঙ্গ এড়িয়ে ইনফান্তিনো শুধুই দলের ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। শুধু আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের শীর্ষ চার দলকেই পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফুটবল ইতিহাসে তারা আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করেছে। বিশ্বকাপ শেষ হলেও মেসি ও আর্জেন্টিনার লড়াই নিয়ে আলোচনা থামেনি। আর সেই তালিকায় এবার যোগ হলো ফিফা সভাপতির প্রশংসাও।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

বিশ্বকাপ শেষে মেসি-আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বিশেষ বার্তা

আপডেট সময় : ০৮:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬