ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডি নিয়ে সতর্কবার্তা পুলিশের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি খুলে সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাচ্ছে। এসব আইডি থেকে অর্থ দাবি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের তদবিরও করা হচ্ছে।

পুলিশ জানায়, এসব প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি প্রকৃত আইডি—এমনটি ধরে নেওয়া যাবে না। তাই এ ধরনের বার্তা পেলে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেউ যদি এমন প্রতারণামূলক বার্তা পান, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পাশাপাশি সাইবার পুলিশ সেন্টার, সিআইডি অথবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডি নিয়ে সতর্কবার্তা পুলিশের

আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬