মুহাম্মদ ইউনূসের আসন নেই মঞ্চে, দ্রুত ব্যবস্থা করলেন তারেক রহমান

- আপডেট সময় : ০১:১৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য মঞ্চে আসন না থাকায় কিছু সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতে বসে থাকতে হয় তাকে।বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান, দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও একজন সচিব মঞ্চে আসন গ্রহণ করেন। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য মঞ্চে কোনো আসন রাখা হয়নি। ফলে তিনি অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতে বসেন। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি দায়িত্বরত কর্মকর্তাদের ডেকে অধ্যাপক ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
সে সময় জাতীয় সংগীত পরিবেশন চলছিল। পরে পবিত্র কুরআন তিলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি অতিরিক্ত আসন আনা হয়। প্রধানমন্ত্রীর পাশেই সেই আসনটি স্থাপন করা হয়। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঞ্চে উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে হাসিমুখে স্বাগত জানান। মঞ্চে উঠে অধ্যাপক ইউনূস উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম দেন এবং পরে প্রধানমন্ত্রীর পাশের নির্ধারিত আসনে বসেন।






























