ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছরের আন্দোলনকে স্বীকৃতি দিতে অধিদপ্তর প্রতিষ্ঠার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম, গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে গেজেটভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়েছেন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, অধিদপ্তরের মাধ্যমে নির্যাতিতদের গেজেটভুক্ত করা হবে। একই সঙ্গে তারা স্বীকৃতি ও ভাতা পাবেন এবং বীরের মর্যাদা পাবেন বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন আহমেদ আযম খান। তিনি জানান, ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত ও মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে শুধু ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখলে এর পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হবে না। তার ভাষ্য, এর পেছনে দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা, গুম, খুন ও নির্যাতনের ক্ষোভ কাজ করেছে।

অনুষ্ঠানে তিনি সরকারের সংস্কার কার্যক্রম ও জুলাই সনদ নিয়েও বক্তব্য দেন। বিএনপি সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে বলেও দাবি করেন তিনি। ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাবেক নেতৃবৃন্দ, আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটরসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

১৮ বছরের আন্দোলনকে স্বীকৃতি দিতে অধিদপ্তর প্রতিষ্ঠার ঘোষণা

আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬