ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, চিকিৎসা খাতে মালয়েশিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটিতে চিকিৎসা ও ওষুধের দাম তুলনামূলক কম এবং বিভিন্ন চিকিৎসা ব্যয়ের নির্ধারিত কাঠামো রয়েছে। ফলে বিদেশি রোগীদের জন্য মালয়েশিয়া আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়াকে চিকিৎসার একটি ভালো গন্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। আগ্রহী বাংলাদেশিরা মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারবেন বলেও জানান হাইকমিশনার।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার প্রশংসা করে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা বাড়াতে দেশটিতে কিডনি, লিভার ও বোনম্যারো প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসায় প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই দেশের যৌথ উদ্যোগ জোরদার এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে মালয়েশিয়ার শিক্ষার্থীদের বাংলাদেশে চিকিৎসা ও উচ্চশিক্ষা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে কয়েকজন মালয়েশীয় শিক্ষার্থী বাংলাদেশে এমবিবিএস, এমডিএস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালে সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানান তিনি। বৈঠকে মালয়েশিয়া হাইকমিশন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল, তাদের বাংলাদেশি অংশীদার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

আপডেট সময় : ১০:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬