ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫১১ বার পড়া হয়েছে

সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের মতে, সংসদীয় জবাবদিহিতা ও সরকারের ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব প্রয়োজন।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান জোটের নেতারা। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। তারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা তৈরি হয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানান তারা। এ ছাড়া মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা এবং অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেন তারা।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বৈঠকে উদ্বেগ জানানো হয়। জোটের নেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব দেশের উৎপাদন ও রপ্তানিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

জোটের নেতারা জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ করা হবে। তাদের দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

অর্থাৎ সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা, গুরুত্বপূর্ণ কমিটিতে নেতৃত্ব, জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বিদ্যুৎ-গ্যাস সংকটসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপ দিতে রাজপথের পাশাপাশি সংসদেও সক্রিয় থাকার বার্তা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের

আপডেট সময় : ০২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬